Home দেশের খবর ঢাকা মধুপুরে বন্যা আশ্রয়নকেন্দ্রের ঢালাই কাজের উদ্বোধন

মধুপুরে বন্যা আশ্রয়নকেন্দ্রের ঢালাই কাজের উদ্বোধন

0
84

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় বন্যা আশ্রয়নকেন্দ্রের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০১ নভেম্বর) বন্যা আশ্রয়নকেন্দ্রের ঢালাই কাজের সূচনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা।

 

মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা জানান, “মধুপুরে বন্যা আশ্রয়নকেন্দ্রটি তিন তলা বিশিষ্ট ভবন। এতে নির্মাণ ব্যয় প্রায় তিন কোটি টাকা।”

 

ইতিপূর্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মধুপুর উপজেলায় আহম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।

 

স্থানীয়রা জানান, “মধুপুরে বন্যা আশ্রয়নকেন্দ্রটির ঢালাই কাজ শুরু করায় আমরা খুবই খুশি এবং আনন্দিত। কর্তৃপক্ষের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই।”

 

এসময় অন্যান্যদের মধ্যে মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা, স্থানীয় ব্যক্তিবর্গসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here