জয়া আহসানকে রানু মণ্ডলের সঙ্গে তুলনা করে কটাক্ষ নেটিজেনদের

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় ও সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে এরই মধ্যে দুই বাংলায় প্রশংসা কুড়িয়েছেন। তবে এবার এই অভিনেত্রীকে পড়তে হয়েছে নেটিজেনদের সমালোচনায়।

চড়া মেকআপে জয়া আহসান একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেই ছবি জয়া ফেসবুকে পোস্ট করলে কেউ তাকে রাখি সাওয়ান্তের সঙ্গে আবার কেউ রানু মণ্ডলের সঙ্গে তুলনা টেনে করা হয়েছে তীব্র কটাক্ষ।

জয়া আহসান ফেসবুক ও ইনস্টাগ্রামে গত ৩০ মে ছবিগুলো পোস্ট করেন। আজকেও একই লুকের কয়েকটি ছবি আপলোড করেন এই অভিনেত্রী। জয়া একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য এই মেকআপ নিয়েছিলেন যা নেটিজেনদের একাংশের পছন্দ হয়নি।

অভিনেত্রীকে রানু মণ্ডলের সঙ্গে তুলনা করে একজন লিখেছেন: ‘যে মেকআপ আর্টিস্ট রানু মণ্ডলের মেকআপ করেছিল সেই আর্টিস্টই মনে হয় জয়া খালার মেকআপ করেছে।’

তানিয়া চৌধুরী তমা লিখেছেন ‘গরিবের রাখি সাঁওয়ান্ত ফ্রম বাংলাদেশ।’

সাধারণ লুকেই জয়াকে বেশি ভালো লাগে, সেভাবেই এই অভিনেত্রীকে থাকার পরামর্শ দিয়েছেন অনেকে।

তবে কোন কমেন্টেই প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। কিন্তু হঠাৎ অভিনেত্রী ওই ছবির কমেন্ট সেকশনই বন্ধ করে দেন। কিন্তু কী কারণে বন্ধ করলেন তার পিছনে কী রয়েছে তাঁর মেকআপ নিয়ে ট্রোলিং তা জানা যায়নি?

এই মুহূর্তে জয়াকে পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে ‘পুতুল নাচের ইতিকথা’ ছবিতে কাজ করছেন। এই ছবিতে কুসুমের চরিত্রে দেখা যাবে জয়াকে।

সিনেমার বাইরে জয়ার সাধারণ একটি জীবন আছে। তিনি নাকি খুব অলস প্রকৃতির। যদিও তিনি বলেন, “পায়ের নিচে সরষে দিয়ে ঘুরে বেড়াই আমি। কলকাতা গেলে এয়ারপোর্ট থেকে নেমে সরাসরি আমি কাজে চলে যাই। দম ফেলবার সময় থাকে না।”

তবে কাজের ফাঁকে আলসেমি করেন জয়া। বাড়িতে মা, ভাইবোনদের সঙ্গে সময় কাটান। এদিকে এখন অনেকগুলো সিনেমার কাজে ব্যস্ত জয়া। তাঁর অভিনীত বেশকিছু সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। বাংলাদেশে সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও ব্যস্ত জয়া তিনি। রইদ নামের একটি সিনেমার প্রযোজক তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *