Home বিনোদন যুক্তরাষ্ট্রে সজলকে দেখেই জড়িয়ে ধরলেন মিলা

যুক্তরাষ্ট্রে সজলকে দেখেই জড়িয়ে ধরলেন মিলা

0
314

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন। দেশটির বৃহত্তম নগরী নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমান বন্দরে পা দেওয়ার পর সারপ্রাইজ পান এই অভিনেতা।

আর সেই সারপ্রাইজের কারণে সজল নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে সজল লেখেন, নিউ ইয়র্কে আসলে দুজন মানুষের চেহারা আমি অবশ্যই এয়ারপোর্টে দেখতে পাই। একজন মিলা হোসেন। আরেকজন রোমানা। (যাকে জানাইনি এবার নিউ ইয়র্ক আসছি.. সারপ্রাইজ! ) এমন বিরল বন্ধুত্ব সৌভাগ্যবানদের কপালে জোটে।

লেখাটির সঙ্গে সজলের যুক্ত করা ভিডিও দেখেই বোঝা গেল মিলা ও সজলের বন্ধুত্বের কথা। দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে থাকেন মিলা। জন এফ কেনেডি বিমানবন্দরে সজলের অপেক্ষা করছিল সে। আর সজলকে দেখা মাত্র দৌঁড়ে গিয়ে জড়িয়ে ধরেন মিলা। সজলও তাকে বাহুবন্ধনে ধরে ফেলেন।

মিলা শোবিজে এক সময় বেশ সরব ছিলেন। তাঁকে অনেকে চেনেন লাক্স তারকা হিসেবে। ২০০০ সালে লাক্স ফটো সুন্দরী হয়েছেন। তারপর থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে মিডিয়া জগতে কাজ করছেন। তিনি মিলা হোসেন।

২০০১ থেকে টেলিভিশনের নিয়মিত শিল্পী তালিকায় তার নাম উঠে। আফজাল হোসেন, মাহফুজসহ অনেকের সঙ্গেই টিভি নাটকে অভিনয় করেছেন। দোয়েলের ডানা শালিকের শীষ, সম্পর্কের জালসহ অনেক জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here