কালিয়াকৈরে আ.লীগের নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে চন্দ্রা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মৌচাক ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার, পৌর শ্রমিক লীগের সভাপতি হারেজ উজ্জামান খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার সহ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *