Home দেশের খবর ঢাকা নরসিংদীতে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার

নরসিংদীতে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার

0
149

নরসিংদী: নরসিংদীতে মা ও তার দুই ছেলে-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ মে) সকাল ৮টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৬), তার ছেলে রাব্বি শেখ (১২) এবং মেয়ে রাকিবা আক্তার (৭)। রাহিমা বেগম পেশায় একজন দর্জি ছিলেন।

স্থানীয়রা জানায়, রবিবার সকালে বিলকিস বেগম নামে এক নারী বানাতে দেওয়া পোশাক নিতে যায় রহিমা বেগমের বাড়িতে। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান। পরে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে জড়ো হয়। ঘরে ঢুকে তিনজনের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা।

বিষয়টি নিশ্চিত করে বেলাব থানার ওসি সাফায়েত হোসেন পলাশ জানান, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here