ইমরানের সঙ্গে প্রভার প্রেমও টিকলো না?

সাদিয়া জাহান প্রভা দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে মিডিয়াতে নিয়মিত অভিনয় করছেন। সেই ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর বিজ্ঞাপন দিয়ে শুরু করে প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন। তবে এখন পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি তিনি।

ছোট পর্দার এই লাস্যময়ী অভিনেত্রী নিপুণ রূপ-লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন। ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খান তিনি। এই গল্পটি সবারই জানা।

তবে গত কয়েক বছরে নিজের সেই ঘটানাটি সামাল দিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন। সবাই যখন সামাজিক মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন এই সময়টাতে এসে। তিনি ঠিক তার বিপরীত নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও রাখেন প্রাইভেসিতে।

কিন্তু এ বছরের শুরুতেই গায়ক ইমরানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। অবশ্য ওই গুঞ্জনের সূত্রপাত করেছিলেন অভিনেত্রী নিজেই। ইমরানের সঙ্গে নিয়মিত ঘনিষ্ঠ ছবি শেয়ার করা, রোম্যান্টিক কমেন্ট চালাচালিতে যেন প্রেমেরই ইঙ্গিত দিচ্ছিলেন।

প্রভা ও ইমরানের প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমেও চর্চা হয়। যদিও তারা নিজেরা বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কিছুই বলেননি।

এদিকে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, কয়েক মাস না পেরোতেই ভেঙে গেছে প্রভা ও ইমরানের প্রেম। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিরহ-বিচ্ছেদের পোস্ট দিয়ে আসছিলেন প্রভা। এটা দেখেই নেটিজেনদের মনে তাদের ব্রেকআপের ধারণা প্রশ্রয় পেয়েছে।

শুক্রবার (২০ মে) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা শেয়ার করেছেন প্রভা। সেখানে লেখা রয়েছে, ‘কখনো খেয়াল করেছো, একটা বিচ্ছেদের পর, সৎ মানুষটি একাই থাকে এবং যন্ত্রণাগুলোর সঙ্গে লড়ে যায়। আর প্রতারক মানুষটা ততক্ষণে আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়ে।’

এর আগেও বিভিন্ন সময়ে বিরহের স্ট্যাটাস দিয়েছেন প্রভা। একবার তিনি লিখেছিলেন, ‘সঠিক মানুষ তোমার অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে’।

প্রসঙ্গত, ইমরানের আগে ছোট পর্দার এক তরুণ অভিনেতার সঙ্গে প্রভার সম্পর্ক ছিল বলে শোনা যায়। সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় অনেকদিন বিষাদে ডুবে ছিলেন অভিনেত্রী। তার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে সেই বিষাদের ছায়া ছিল। সেই বিষাদ কাটিয়ে সুখের সাগরে ভেসেছিলেন ইমরানের সান্নিধ্যে। কিন্তু এই সুখও বুঝি টেকসই হলো না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *