অধরাকে নিয়ে কবিতা লিখলেন জাজের কর্ণধার আজিজ?

গেল রোজায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ও চিত্রনায়িকা অধরা খানের একটি ছবি গণমাধ্যমের কাছে আসে। একটি সেহেরিতে দুজনকে মুখোমুখি বসা অবস্থায় দেখা যায়। যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একাধিক সংবাদমাধ্যম।

বিভিন্ন সূত্রের খবর, জাজের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অধরা খান। এ নিয়ে প্রযোজক আব্দুল আজিজের সঙ্গে অধরা নিয়মিত মিটিং করছেন। তবে বিষয়টি নিয়ে অধরার সঙ্গে যোগাযোগ করলেও তিনি কথা বলতে রাজি হননি।

বর্তমানে অধরা আমেরিকায় রয়েছেন। নায়িকার এই বিশেষ সফরের কারণ কারও জানা নেই। এমনকি তার কাছের মানুষরাও অধরার বিশেষ সফর নিয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন।

এদিকে আজ বৃহস্পতিবার (১৯ মে) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি কবিতা পোস্ট করেছেন আব্দুল আজিজ। প্রযোজকের এই কবিতা লেখার অভ্যাস অবশ্য পুরোনো।

কবিতার নিচে অধরা খান লিখেছেন, এই শব্দগুলো এমন যা সত্যিকার অর্থে একে অপরের অভ্যন্তরীণ অনুভূতিগুলোকে বর্ণনা করে। এই কবিতার শব্দগুলো এমন অর্থ বহন করে যে তারা প্রমাণ করে যে প্রেম সত্যিই সুন্দর। আবারও লেখা এগিয়ে নেয়ার জন্য ধন্যবাদ। কারও লেখায় অন্যরকম ভালো লাগা কাজ করে।

অধরার সেই কমেন্টে লাভ রিয়েক্ট দিয়েছেন আজিজ। এবং জবাবে লিখেছেন, ধন্যবাদ… তোমার এই কমেন্ট আমার জন্য অনেক।

সোশ্যাল মিডিয়ায় দুজনের এই সরাসরি মন্তব্য তাদের প্রেমের গুঞ্জনকে আরও উস্কে দিলো। প্রশ্ন উঠেছে অধরাকে নিয়েই কি আজিজের এই কবিতা? সূত্র: চ্যানেল২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *