অপেক্ষার অবসান, সুখবর দিলেন আদর-বুবলী

রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমা তালাশ মুক্তি পেতে যাচ্ছে জুনের ১৭ তারিখে। বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইনে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানেই জানা যায় সিনেমার মুক্তির তারিখ।

সিনেমা প্রথমবারের মতো জুটি হয়ে দেখা যাবে বুবলী ও নবাগত চিত্রনায়ক আদর আজাদকে। সিনেমাটি পরিটালনা করেছেন সৈকত নাসির।

সংবাদ বিজ্ঞপ্তিতে আদর আজাদ বলেন, ‘দুটি গান ও ফার্স্টলুক প্রকাশের পর এবার প্রকাশ পেল সিনেমাটির ট্রেলার। অনেক আগেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। আশা করি পর্দায় আমাদের দেখে দর্শক নিরাশ হবেন না।’

বুবলী বলেন, ‘সিনেমাটির গল্প এক কথায় চমৎকার। দর্শক ভালো গল্পের একটি সিনেমা দেখতে চান। আমি বলব তালাশ একটি ভালো গল্পের সিনেমা। আপনারা দেখলে নিশ্চয়ই তা বুঝতে পারবেন।’

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *