দীর্ঘ ৬ বছর পর ঢাকা কলেজে ছাত্রদলের কমিটি গঠন

প্রায় ৬ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কমিটি ঘোষনা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে শাহিনুর রহমানকে সভাপতি ও জুলহাস মৃধাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ঢাকা কলেজে সভাপতি-সম্পাদকসহ মোট ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।

পরে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

ঢাকা কলেজ ছাত্রদলের বাকি নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি মাে. দেলােয়ার হােসেন রাসেল, পাঁচজন সহ-সভাপতি যথাক্রমে আতিকুর রহমান, ইব্রাহিম কার্দি, পিয়াল হাসান, সিরাজউদ্দিন বাবু, মেসকাত হােসেন তয়ন। সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হােসেন চৌধুরী, পাঁচজন যুগ্ম সম্পাদক যথাক্রমে শাহাবউদ্দিন ইমন, আবু রাসেল ভুইয়া, মাহফুজুর রহমান খান, মাহিবুর রহমান টিপু, মামুনুর রহমান মামুন।

সাংগঠনিক সম্পাদক বােরহান উদ্দিন ইসরাক, প্রচার সম্পাদক ইমরান হােসেন রাজ, দপ্তর সম্পাদক তানভীর আহমদ মাদবর।

ঢাকা কলেজ ছাত্রদলের নতুন সভাপতি শাহীনুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, নতুন কমিটিতে নতুন কর্মী যুক্ত করা আমাদের মূল লক্ষ্য। প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রক্ষা করতে আমরা কাজ করে যাব।

সাধারণ সম্পাদক জুলহাস মৃধা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গুরুত্বপূর্ণ একটি ইউনিট ঢাকা কলেজ ছাত্রদল। আমরা ক্যাম্পাসে সুন্দরভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে চাই। এক্ষেত্রে সহবস্থান খুবই জরুরি।

দ্রুতই ঢাকা কলেজে দৃশ্যমান কোনো কর্মসূচিতে নতুন এই কমিটিকে দেখা যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাব। শুরুতেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা আমাদের দায়িত্ব।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি সর্বশেষ ঢাকা কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। মেয়াদ শেষ হওয়ায় ২০২১ সালের ১৫ নভেম্বর ওই কমিটি বিলুপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *