মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- ‘মিলাও হাতে হাত, মোরা হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত’ এই স্লোগানকে সামনে রেখে ফান্সে রাষ্টীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও ফান্সের পণ্য জাতীয়ভাবে বয়কটের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর টাঙ্গাইলের মির্জাপুরে পৌর সদরের মসজিদ মার্কেটের সামনে মির্জাপুরের তাওহিদী জনতা ও স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সাধারণ মুসুলি, বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ এ বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান করেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার কথা বলেন।
এছাড়াও এ ঘটনায় বাংলাদেশ সরকারকে রাষ্টীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান জানান।
