Home দেশের খবর শাহজাদপুরে ফরিদা হত্যা: প্রধান আসামি আব্দুল মজিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

শাহজাদপুরে ফরিদা হত্যা: প্রধান আসামি আব্দুল মজিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

0
99

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুরে ফরিদা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল মজিদের (৩২) ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শাহজাদপুরের হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা গ্রামের জনসাধারণ।

 

আজ শুক্রবার  (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে সারে ১১টা পর্যন্ত এই মানববন্ধনে ৫ শতাধিক নারী পুরুষ ও শিশু অংশ নেয়।

 

জানা যায়, উপজেলা হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নরডালা গ্রামের শাহজাদপুর-কৈজুরী সড়কে দের ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে, শতশত যানবাহন রাস্তার দুইদিকে আটকা পরে। মানববন্ধনে ফরিদা হত্যা মামলার প্রধান আসামি আব্দুল মজিদ ও অন্যান্য আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গ্রামবাসী ব্যানার ফেস্টুন বহন করে।

 

উল্লেখ্য, হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা গ্রামের মৃত বাবর আলীর স্বামী পরিত্যক্তা মেয়ে মোছাঃ ফরিদা খাতুনের সাথে পার্শ্ববর্তী হামলাকোলা গ্রামের মোঃ স‌ওদাগরের ছেলে মোঃ আব্দুল মজিদের (৩২) সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। একবছর আগে প্রেমিক আব্দুল মজিদ সাবরিনা সুলতানা শ্রাবন্তী (২২) নামে একজনকে বিয়ে করে। তার পর থেকেই ফরিদা খাতুন মানসিকভাবে ভেঙে পড়ে।

 

নিহত ফরিদার পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর ফরিদা খাতুন বিয়ের দাবিতে প্রেমিক মজিদের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। পরে প্রেমিকের পরিবারের নির্যাতনে ফরিদা খাতুন (৩৫) গুরুতর আহত হলে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল বাছেদ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফরিদার মৃত্যু হয়। পরদিন নিহত ফরিদার ছেলে ফরিদ আলী (১৮) বাদী হয়ে আব্দুল মজিদকে প্রধান আসামি করে মোট ৫ জনের নামে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

 

অন্যান্য আসামিরা হলো মজিদের ভাই আয়ুব আলী (২২), পিতা স‌ওদাগর (৫৫), মা মজিলা খাতুন (৫০) এবং মজিদের স্ত্রী সাবরিনা সুলতানা শ্রাবন্তী (২২)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here