Home আলোচিত ভুবন বাদ্যকরের মাটির ঘর এখন ইটের দালান

ভুবন বাদ্যকরের মাটির ঘর এখন ইটের দালান

0
277

বাদাম বিক্রি করতে গিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য গান গাইতেন ভুবন বাদ্যকর। সেই গান হয়ে যায় ইন্টারনেটে ভাইরাল। মুহূর্তেই পরিচিতি পেয়ে যান ভুবন। কেবল সোশ্যাল মিডিয়ার ভাইরাল টপিকে সীমাবদ্ধ থাকেননি তিনি, পৌঁছে যান কলকাতার বড় বড় টিভি অনুষ্ঠানেও।

‘আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’ গাওয়া সেই ভুবন বাদ্যকর কিছুদিন আগে টলিউড সুপারস্টার জিৎ-এর সঞ্চালনায় একটি অনুষ্ঠানে অংশ নেন। সেখানে মন বিষাদ করে জানান, তাকে নিয়ে চারদিকে এত মাতামাতি। কিন্তু তিনি এখনো সেই মাটির ঘরেই থাকেন। তার দিন বদলায়নি।

তবে এবার ভুবনের ভাগ্য সত্যিই বদলে গেল। তার সেই কাঁচা মাটির ঘর এখন পাকা দালান হয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি সিটি সিনেমার ক্যামেরায় ধরা পড়েছে ভুবনের নতুন বাড়ির দৃশ্য। পশ্চিমবঙ্গের দুবরাজপুরে ভুবনের কাঁচা বাড়ির পাশেই বানানো হয়েছে ইটের পাকা বাড়ি।

ঘরের ভিতরে বসেছে নীল রঙের টাইলস। জনৈক ইন্টিরিয়র ডিজাইনার নিজে থেকেই সাজিয়ে দিয়েছেন ভুবনের ঘর।

ভারতীয় সংবাদমাধ্যমে ভুবন জানান, সবটাই সম্ভব হয়েছে মানুষের ভালোবাসায়। এমন বাড়ি বানানোর কথা তিনি স্বপ্নেও ভাবেননি কোনোদিন।

পুরোনো বাড়ির চাল উড়ে গেছে ঝড়ে, তাই স্ত্রীকে নিয়ে নতুন বাড়িতে উঠেছে ভুবন বাদ্যকর।

আপতত স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে দেখা যাচ্ছে ভুবন বাদ্যকর ও তার স্ত্রী আদুরিকে। জুটির রসায়ন মন কাড়ছে দর্শকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here