Home দেশের খবর লালমনিরহাটে শ্বশুরবাড়ির পাশ থেকে ঘরজামাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাটে শ্বশুরবাড়ির পাশ থেকে ঘরজামাইয়ের মরদেহ উদ্ধার

0
111

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে শ্বশুর বাড়ির পাশে একটি গাছ থেকে নাদিম (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ মে) দুপুরের দিকে জেলা সদর উপজেলার হারাটি ইউনিয়নের তালুক সরকারটারী গ্রামের একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত নাদিম একই গ্রামের মজমুল হোসেনের ছেলে। সে শশুর বাড়িতে ঘরজামাই হিসাবে থাকতো।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বছর আগে তালুক সরকারটারী এলাকার আমজাদ হোসেনের কন্যা মর্জিনাকে বিয়ে করেন নাদিম। বিয়ের পর থেকেই তিনি শ্বশুর বাড়ীতে থাকতেন। সেখানে থেকে নাদিম কখনও রিকশা চালিয়ে আবার কখন আইসক্রিম বিক্রি করে সংসার চালাতো। তার দেড় বছরের একটি কন্যা শিশু রয়েছে। আজ সকালের দিকে ওই এলকায় পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতের পাশে একটি ইউক্যালিপটাসের গাছে নাদিমের মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হারাটী ইউপির ১ নং ওয়ার্ডের সদস্য মহুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে সদর থানা পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামান বলেন, মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন পাবার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here