কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় বিনা (২২) নামে এক নারী নিহত হয়েছেন।

রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় বিনা (২২) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার রাতে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা সামনে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার সকালে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সার্ক ফোয়ারার সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।

এই দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক মোস্তফা কামাল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *