Home আন্তর্জাতিক মমতা মার খেয়েও পিছু হটেননি: অমিত শাহ

মমতা মার খেয়েও পিছু হটেননি: অমিত শাহ

0
113

পশ্চিমবঙ্গ বিজেপির ভাঙন রোধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে নজির হিসেবে উপস্থাপন করেছেন কেন্দ্রে ক্ষমতাসীন দলের সাবেক সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার নিউটাউনে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মমতার উদাহরণ তুলে ধরেন তিনি।

অমিত শাহ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যখন লড়াই করে উঠে এসেছিলেন, তাকেও প্রচুর মার খেতে হয়েছিল সিপিএমের।’

তিনি বলেন, ‘সিপিএমের বিরুদ্ধে মার খেয়েও পিছু হটেননি মমতা দিদি; লড়াই করেছেন। এভাবেই তিনি বাংলায় পরিবর্তন এনেছিলেন।’

বিজেপি কর্মীদের উদ্দেশে দলটির বর্ষীয়ান এ রাজনীতিক বলেন, ‘আপনাদেরও লড়াই করতে হবে। আপনাদের লড়াই আপনাদের করতে হবে।

‘কেন্দ্রীয় নেতারা লড়ে দেবেন না। কান্নাকাটি করলে চলবে না।’

নিজের উদাহরণ টেনে অমিত শাহ বলেন, ‘আমার মতো মার আপনারা কেউ খাননি। আমার বিরুদ্ধে ১০টা খুনের মামলা দেয়া হয়েছিল; বিনা বিচারে জেলে পুরে রাখা হয়েছিল।

‘তারপরেও লড়াই করেছি। আপনারাও করুন, ফল পাবেন।’

বৈঠকে দলীয় নেতাদের উদ্দেশে অমিত শাহ বলেন, নির্বাচিত সরকারকে বল প্রয়োগ করে সরিয়ে দেয়া সমর্থন করে না বিজেপি। লড়াইয়ের পথে হেঁটে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানো সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here