মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে: পরীমণি

তারকাদের ঈদ নিয়ে বরাবরই ভক্ত-অনুরাগীদের আগ্রহ। আবার সেই তারকা যদি হন ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়িকা, তাহলে আগ্রহের সেই পারদ একটু ওপরের দিকেই থাকে।

কথা বলছি হালের জনপ্রিয় তারকা পরীমনির বিষয়ে। এবার একটু অন্যরকম ঈদ উদযাপন করবেন এই অভিনেত্রী। কারণ শিগগিরই মা হচ্ছেন তিনি।

এবারের ঈদ কীভাবে উদযাপন করবেন এই তারকা, তা জানতে পরীমণি বলেন, রোজার ঈদটা বরাবরই আমি আমার পরিবারের সঙ্গে ঘরেই উদযাপন করেছি। করোনার বছরে প্রথমবার পরিবারের সবাইকে ছাড়া ঘরবন্দি একটা ঈদ কাটিয়েছিলাম। পরেরবারও পরিবারের সঙ্গে থাকতে পারিনি। এবার মনে হচ্ছে আল্লাহ আমার পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে…আলহামদুলিল্লাহ। আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তারা আমার সঙ্গেই আছে, আমি পরিপূর্ণ।

ঈদ কোথায় করছেন, ঢাকায় না শ্বশুর বাড়ি?

পরীমনির জবাব, হা হা হা…কক্সবাজার।

এবার ঈদে তো আপনাকে রান্না করে খাওয়ানোর বিশেষ মানুষ আছেন। ঈদে নিজে বিশেষ কিছু রান্না করেন কি?

পরীমনি: সুযোগ হয়নি কখনো ঈদের জন্য রান্না করার। মা (ছোট খালা) করেন সব সময়। একবার করব কিছু একটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *