আমার কোনো বয়ফ্রেন্ড নেই: দীঘি

শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। দারুণ অভিনয়ে জয় করেছিলেন দেশবাসীর মন। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ছোট থেকে বড় হয়ে দীঘি এখন নায়িকা।

কিন্তু তিনি বড় হয়ে বিপদে আছেন বলে জানিয়েছেন। সম্প্রতি চিত্রনায়ক সাইমন সাদিকের একটি ভিডিও আলাপচারিতায় এ কথা বলেন দীঘি।

তার ভাষ্য, ‘বড় হয়ে বিপদে আছি। ছোটবেলায় যে ভালোবাসাটা ছিল সেটা প্রকৃত ভালোবাসা ছিল। কোনো সমালোচনা ছিল না। শিশুশিল্পীদের নিয়ে কোনও সমালোচনা হয় না, বাজে কথা হয় না।

দীঘি জানান, ‘ছোটবেলায় তারকা খ্যাতি বুঝতাম না। ওটা এখন উপভোগ করি। সেই ভালোবাসাটা আজও বহাল আছে।

সেই আলাপচারিতায় প্রেমের বিষয়েও খোলামেলা কথা বলেন দীঘি। তিনি জানান, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কোনও নায়ককে বয়ফ্রেন্ড বানাতে চাই না।’

উল্লেখ্য, বর্তমানে সিনেমায় নিয়মিত অভিনয় করছেন দীঘি। এরইমধ্যে তার অভিনীত তুমি আছো তুমি নেই ও টুঙ্গিপাড়ার মিয়াভাই সিনেমা দুটি মুক্তি পেয়েছে। জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক বঙ্গবন্ধু তেও দেখা যাবে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *