Home আলোচিত এক টেবিলে ইফতার করলেন শামীম-আইভী, কথা বললেন না কেউ

এক টেবিলে ইফতার করলেন শামীম-আইভী, কথা বললেন না কেউ

0
171

একই টেবিলে এক বছর পর বসলেন নারায়ণগঞ্জের বহুল আলোচিত ও সমালোচিত দুই জনপ্রতিনিধি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও তিনবারের নির্বাচিত সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

তবে দীর্ঘ পৌনে এক ঘণ্টার বেশি সময় এক টেবিলে বসে ইফতার করলেও তাদের মধ্যে কোনো কুশল বিনিময়ও হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ আয়োজিত ইফতার অনুষ্ঠানে অবতারণা হয়েছে এই দৃশ্যের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই টেবিলে বসে ইফতার করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এবং তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।

এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী ও হাসিনা গাজীর সাথে সেলিনা হায়াত আইভীর কুশল বিনিময় ও কথোপকথন হলেও শামীম ওসমানের সঙ্গে কোনো কথা হয়নি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আদালতের চিফ জুডিশিলাল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল), নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও সাংবাদিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here