সুখবর দিলেন ক্রিকেটার নাসির হোসেন। না, সেঞ্চুরি হাঁকানো বা উইকেট শিকারের কোনো খবর নয়। এ অলরাউন্ডার জানিয়েছেন, সন্তানের বাবা হয়েছেন তিনি।
গত ৮ এপ্রিল তার তামিমা সুলতানা তাম্মির কোল আলো করে এসেছে ফুটফুটে এক ছেলেশিশু। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাসির-তামিমা দম্পতি।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তামিমার বেবি বাম্পের ছবি দিয়ে অন্তঃসত্বা হওয়ায় খবর জানিয়েছিলেন নাসির হোসেন। যদিও তার বাবা হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। গেল বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবীর মাধ্যমে আদালতকে জানান যে, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।
গত বছরের ১৪ এপ্রিল বিশ্ব ভালোবাসা দিবসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাসির ও তামিমা। এরপর থেকে এ বিয়ে নিয়ে নানান ঝামেলা পোহাতে হয়েছে এ দুজনকে। এমনকি বারবার যেতে হয়েছে আদালতেও। অবশেষে বৈবাহিক জীবনে সুখময় এক উপহার পেলেন তারা।
গত কয়েকবছর ক্রিকেট মাঠের চেয়ে বাইরের খবরেই সবচেয়ে বেশি শিরোনামে নাসির। এক সময় জাতীয় দলের অপরিহার্য খেলোয়াড় ছিলেন তিনি। কিন্তু দীর্ঘ দিন ধরে জাতীয় দলে অনিয়মিত। মাঝে বিপিএল গেলেও খেলতে পারেননি। এবার ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন প্রাইম ব্যাংকের হয়ে।
