ইফতার সামগ্রীতে কাপড়ের রঙ ব্যবহার, ৪০ হাজার টাকা জরিমানা

ইফতার সামগ্রীতে কাপড়ের রঙ ব্যবহারের দায়ে কুমিল্লায় একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আজ সোমবার (১৮ই এপ্রিল) দুপুরে কুমিল্লার বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে মালাই সুইটস এন্ড বেকারিকে এ অর্থ দন্ড দেয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইফতার সামগ্রীতে নিষিদ্ধ কাপড়ের রঙ ব্যবহার করে ভোক্তাদের কাছে পরিবেশন করায় মালাই সুইটস এন্ড বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় রঙ মিশ্রিত ১০ কেজি খাদ্য ও পাঁচটি রঙের কৌটা জব্দ করে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুনতাসির মাহমুদ, সদর স্যানিটারি ইন্সপেক্টর এ কে আজাদ, সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দীন ভূঁইয়া, নিরাপদ খাদ্য অফিসের নমুনা সংগ্রহ সহকারী নাজমুস সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *