কালিয়াকৈরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে (১৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান শরীফ, উপজেলা প্রকৌশলী বিপ্লব কুমার পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *