কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হবুরচালা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে।

রবিবার সকালে (১৭ এপ্রিল) উপজেলার হবুরচালা এলাকায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি গাজীপুর জেলার শ্রীপুর থানার পেলাইদ গ্রামের রাজ আলীর ছেলে আরিফুল ইসলাম (৪২)।

নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আরিফুল সকালে তার নিজ বাড়ি থেকে মির্জাপুর থানার গোড়ায় যাওয়ার জন্য রওয়ানা দেন। ফুলবাড়ীয়া মাওনা সড়কের হবুরচালা এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ঢ-১১-২১০৯) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তার পার্শ্বে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর নিহত হয়।

পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী চালকসহ ট্রাকটি আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার (ফুলবাড়িয়া) পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক সোহেল মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *