বাসাইল উপজেলা আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিধিনি: টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামীলীগে উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল) বাসাইল সরকারি জবেদা রুবিয়া মহিলা কলেজের মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বাসাইল উপজেলা আওয়ামীলীগে সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের ৮ আসনের জাতীয় সংসদ সদস্য ও টাংগাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসাইল উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু হানিফ মিয়া, হাবিবুর রহমান চৌধুরী হবি, বাসাইল উপজেলা আওয়ামী লীগে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহেল, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল গনি উসমান, এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *