বিরোধী দল নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য সঠিক নয়: জিএম কাদের

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি শক্তিশালী উল্লেখ করে দলের চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, বিরোধী দল শক্তিশালী নয় প্রধানমন্ত্রীর এ মন্তব্য সঠিক নয়। ১৯৯১ সালের পর থেকে জাতীয় পার্টি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

রোববার বিকেলে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে জাতীয় পার্টির ইফতার মাহফিলে যোগ দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় জাপা চেয়ারম্যান আরো লেন, দেশে রপ্তানী আয়ের চেয়ে আমদানী ব্যয় বাড়ায় ভবিষ্যতে ঋণ পরিশোধ নিয়ে দেশ সমস্যায় পড়তে পারে। এছাড়া দেশের সিংহভাগ অর্থ স্বল্প সংখ্যক ধনীদের হাতে থাকায় গরীবদের আয় বিবেচনায় না এনে উন্নয়ন দেখানো বাস্তব সম্মত নয় মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা এমপিসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *