জীবনের মুহূর্তগুলো সুন্দর করে দিলে তুমি: পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি জীবনের মুহূর্তগুলোকে একটু বেশিই রঙিন করে তুলতে ভালোবাসেন। উৎসবে-আয়োজনে দুষ্টু-মিষ্টি কিংবা আবেগ-মাখা কর্মকাণ্ড ঘটিয়ে ভক্তদের নজর কেড়ে থাকেন ‘গুণিন’ অভিনেত্রী।

ফেসবুকে ফলোয়ার সংখ্যায় সবার থেকে এগিয়ে পরীমণি। নানা সময়েই তিনি নিজের ব্যক্তিগত কাজকর্ম ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন।

১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনটিকেও বিশেষভাবে রাঙিয়ে নিলেন এই নায়িকা। স্বামী রাজকে নিয়ে তিনি ঘুরে বেড়ালেন শহরের নানা প্রান্তে। সেই সব ছবি পোস্ট করে পরী ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের প্রথম বৈশাখ! এত্ত স্পেশাল হবে ভাবতে পারিনি। বৈশাখের দুই দিন আগেও তার মনে ছিল না কবে বৈশাখ! সে তো রিতিমত সেদিন শুটিংয়ে ডেট করে রেখেছিল। আমিই মনে করিয়ে দিলাম। তারপর।’

তিনি আরও লেখেন, ‘সে যে কত সব আয়োজন করে ফেললো! আমরা দুজনে মিলে আমাদের কাপড় ডিজাইন করছি। সে নিজে বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশটা কিনে আনলো। কাল ঘুম থেকে উঠেই আমার জন্যে খোপার ফুল এনে দিলো। বৈশাখের আগের রাতে ঠিক হলো আমরা বোটে করে ইফতারি করবো। পুরো বোট বুকিং করে আমরা ঘুরলাম ঘন্টাখানেক। আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত!

একবার এক ঘাটে ডাব খেতে থামা তো অন্য ঘাটে ফুডপান্ডার ফুড রিসিভ করা। এসব শেষে, না এখন এগুলোই থাকলো বাকি সব বলছি। রাজ থ্যাংক ইউ জীবনের এসব মুহুর্ত এমন সুন্দর করে দিলে তুমি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *