যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনা, নতুন ঢেউয়ের আশঙ্কা

আরও একবার যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। টানা দুই মাস কমে আসার পর দেশটির বেশিরভাগ অঙ্গরাজ্যে জাতীয়ভাবে বাড়তে শুরু করেছে করোনা রোগী। এর ফলে আরেকটি কোভিড-১৯ ঢেউয়ের বিস্তারের আশঙ্কা বাড়ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংগৃহীত তথ্য অনুসারে, ওমিক্রনের সংক্রমণ চূড়ার পৌঁছার পর দৈনিক শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। ১৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে সাত দিনের দৈনিক নতুন আক্রান্তের সংখ্যার গড় বেড়ে হয়েছে ৩৯ হাজার ৫২১ জন। দুই সপ্তাহ আগের তুলনায় ৩০ হাজার ৭২৪ জন বেশি।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. স্টুয়ার্ট ক্যাম্পবেল রয় বলেন, আমরা জানি না এই সংক্রমণ কত বেশি হবে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, আসন্ন ঢেউয়ের প্রধান কারণ বিএ.২ মিউট্যান্ট ৩০ শতাংশ বেশি সংক্রামক হতে পারে। আগামী সপ্তাহগুলোতে সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলো রোগীর চাপ বাড়বে। আগের সংক্রমণ ঢেউয়ের তুলনায় এবারের ঢেউ অনেক বড় হতে পারে। কারণ বিপুল সংখ্যক মানুষ বাড়িতেই তাদের করোনা শনাক্ত পরীক্ষা করছে এবং এর ফলে সংক্রমণের প্রকৃত চিত্র জানা যাচ্ছে না।

স্ক্রিপ্টস রিসার্চ ট্রান্সলেশনাল ইনস্টিটিউটের প্রধান ড. এরিক টপল বলেন, এই সংখ্যাটি সম্ভবত গতবারের ভয়াবহ উচ্চতায় না পর্যন্ত শেষ হবে না। বিএ ২ মার্কিন যুক্তরাষ্ট্রেও একই প্রভাব ফেলতে পারে যেমনটি ইজরায়েলে ছিল, যেখানে সংক্রমণ হঠাৎ করেই বেড়ে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *