এবার রানু মণ্ডলকে নিয়ে নতুন চমক দিলেন হিরো আলম

এক ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার পর উপমহাদেশজুড়ে আলোচনায় বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। সেই ভুবন গান গেয়েছেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে।

শনিবারই এমন খবর প্রকাশের পর এবার জানা গেল নতুন খবর। এবার ওপার বাংলার আরেক ভাইরাল কন্যা রানু মণ্ডলের সঙ্গে যৌথভাবে একটি গানে কঠ দিয়েছেন বগুড়ার আশরাফুল আলম। জানা গেছে, এই গানের নাম ‘তুমি ছাড়া আমি’।

শনিবার সন্ধ্যায় কলকাতার লেকসিটির একটি স্টুডিওতে এই গান রেকর্ডিং করা হয়েছে। গানটি লিখেছেন, নজরুল কবির। সুর করেছেন এফ এ প্রীতম। সংগীত আয়োজন করেছেন ওয়াহেদ সাহিন ও মেহেদী বাপন। রেকর্ডিং করেছেন দেব ও নৃপাংশু শেখর।

গানটি যৌথভাবের প্রযোজনায করেছে যাত্রাপালা এবং হিরো আলম অফিশিয়াল। এই গানের ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার (বাচ্ছা)।

রাণু মণ্ডলের সঙ্গে গাওয়া প্রসঙ্গে হিরো আলমের ভাষ্য, ‘রানু দিদির কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশমিয়া এসেছেন, তাঁকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। তাঁর সঙ্গে গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *