ডিটারজেন্ট পাউডারের সঙ্গে যুক্ত হলেন আফরান নিশো

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবার কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্র্যান্ড মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডারের শুভেচ্ছাদূত হয়েছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন নিশো।

চুক্তি অনুযায়ী জনপ্রিয় এই শিল্পী ডিটারজেন্ট পাউডার মি. হোয়াইট-এর প্রচারণা কার্যক্রমে অংশ নিবেন। এর যুক্ত হতে পেরে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন আফরান নিশো।

এই অভিনেতা বলেন, ‘মি. হোয়াইটের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও উচ্ছ্বসিত। আশা করছি মি. হোয়াইট-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দারুণ সব কাজ আর ইভেন্টের মাধ্যমে মি. হোয়াইটের ব্র্যান্ড ইমেজকে আরও এগিয়ে নিতে পারব।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের-এর ম্যানেজিং ডিরেক্টর কাজী নাজমুল আবেদিন, সিইও মি. রফিকুল আমীন, হেড অব এইচআর মোহাম্মদ আবু সাইদ ভূইয়া, হেড অব সেলস সুভাস চন্দ্র সরকার, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইশতিয়াক নাহিদ, ব্র্যান্ড ম্যানেজার নাহিদা বেগম এবং প্যাপিরাস কমিউনিকেশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাহবার খান, সিইও কাজী মুশফিকুর রহমান ও ব্র্যান্ড প্লানিং ও সার্ভিসিং ডিরেক্টর জয় চন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *