Home দেশের খবর ঢাকা কালিহাতীতে পুলিশ সুপারের মতবিনিময় সভা

কালিহাতীতে পুলিশ সুপারের মতবিনিময় সভা

0
146

হৃদয় শিকদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনসার আলী বিকম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভূইয়া, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, সোনালী ব্যাংক ম্যানেজার জিয়াউল হক ও প্রেসক্লাবের সম্পাদক দাস পবিত্র প্রমুখ।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যাংক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here