Home দেশের খবর ঢাকা গোপালপুরে পানি দিবস পালিত

গোপালপুরে পানি দিবস পালিত

0
126

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে পানি দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (৪ এপ্রিল) সোমবার সকালে উপজেলা চত্বরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হল রুমে শেষ হয়।

উক্ত র‌্যালিটি অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার শরিফ আব্দুল বাসেত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপস শীল।

উপস্থিত ছিলেন মোঃ আবুল বাশার, শাহিন সিদ্দিকীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here