Home দেশের খবর ৫ কি.মি. দূরত্বে বরের বাড়ি! হেলিকপ্টারে চড়ে কনে বললেন, অন্যরকম অনুভূতি

৫ কি.মি. দূরত্বে বরের বাড়ি! হেলিকপ্টারে চড়ে কনে বললেন, অন্যরকম অনুভূতি

0
98

মা-বাবা’র ইচ্ছা ছিল ছেলে বড় হয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবে। আর সেই ইচ্ছা পূরণে মা-বাবাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে সম্পন্ন করলেন সবুজ মিয়া। তাও আবার মাত্র ৫ কিলোমিটার দূরত্বে।

জানা গেছে, বর সবুজ মিয়ার বাড়ি নওগাঁ জেলার মানদা উপজেলার মেরুল্লা গ্রামে। তিনি ওই গ্রামের আনিসুর রহমানের ছেলে। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া সবুজ বিবিএ কমপ্লিট করে একটি বেসরকারি কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।

বর সবুজ জানান, ছোট বেলা থেকেই তার বাবা-মা তাকে হেলিকপ্টারে বিয়ের কথা বলে আসছিলো। সেই ইচ্ছা পূরণে তিনিও কথা দিয়েছিলেন। কথামত আজ শনিবার (২ এপ্রিল) দুপুরে মেয়ের বাড়িতে হেলিকপ্টারে চড়ে হাজির হোন তিনি।

তিনি আরও বলেন, কিছু টাকা খরচ হলেও মা-বাবার স্বপ্ন পূরণ করতে পেরেই খুব খুশি তিনি।

এদিকে, মেয়ে তোমা আক্তারের বাড়ি পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামে। দুপুরের দিকে আকাশে হঠাৎই হেলিকপ্টারের শব্দে জড়ো হতে থাকে হাজারও মানুষ। ব্যতিক্রমী এমন বিয়ের আয়োজনে খুশি স্বজন-প্রতিবেশীরাও। কেউ কখনও ভাবেননি গ্রামীণ পরিবেশে এমন আয়োজন দেখবেন।

কনে তোমা বলেন, তার বাড়ি থেকে ছেলের বাড়ির দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। অল্প দূরত্ব হওয়ায় আকাশপথে একটু ঘুরেফিরে বাড়িতে যাবেন তিনি। এটি তার জীবনের অন্যরকম অনুভূতি। যা ভাষায় প্রকাশ করার মতো নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here