আজ থেকে সৌদি আরবসহ বিভিন্ন দেশে রোজা শুরু

অস্ট্রেলিয়ার আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আজ শনিবার থেকে রোজা শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে খালিজ টাইমস জানিয়েছে।

ফেসবুকে দক্ষিণ অস্ট্রেলিয়ার ইমাম কাউন্সিলের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে রোজা শুরু হচ্ছে শনিবার।

এ ছাড়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার আকাশে এদিন চাঁদ দেখা না যাওয়ায় এ দুই দেশে রোজা শুরু হবে রোববার। ব্রুনাইয়ে রমজান মাস শুরু হবে রোববার। সে দেশেও চাঁদ দেখা যায়নি।

এদিকে গালফ নিউজের খবরে বলা হয়েছে, এ বছর রমজানের চাঁদ প্রথম দেখা যায় অস্ট্রেলিয়ায়। এরপর দেখা যায়, সৌদি আরবে। নতুন চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে শুক্রবার ছিল শাবান মাসের শেষ দিন। ফলে সৌদিতে ২ এপ্রিল থেকে (শনিবার) শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

নতুন চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে শুক্রবার ছিল শাবান মাসের শেষ দিন। ফলে আজ ২ এপ্রিল (শনিবার) সৌদি আরবে পবিত্র রমজান মাসের প্রথম দিন। সৌদির পাশাপাশি রোজা শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও মিসরে।

তবে ওমান ও জাপান পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার থেকে এসব দেশে রোজা শুরু হচ্ছে না। এই দেশগুলোতে রোজা শুরু হবে রোববার (৩ এপ্রিল) থেকে।

সাধারণত সৌদিতে রমজান মাস শুরুর পরদিন বাংলাদেশে পবিত্র এই মাস শুরু হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে জাতীয় চাঁদ দেখা কমিটির ওপর। শনিবার সন্ধ্যায় এই কমিটির বৈঠক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *