ছেলের টুপি নিয়ে সমালোচনাকারীদের ধুয়ে দিলেন রাজ

টলিউডের তারকা দম্পতি নায়িকা শুভশ্রী গাঙুলি ও নির্মাতা রাজ চক্রবর্তী সম্প্রতি দিল্লি-জয়পুর ঘুরে এসেছেন। সেখানে আজমির শরিফে পুজো দিয়েছিলেন তারা। সঙ্গে ছিল তাদের দেড় বছরের ছেলে ইউভানও। মাথায় ফেজ টুপি পরে দরগায় ঢুকেছিল ছোট্ট ইউভান।

আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই কটাক্ষ করতে থাকেন একদল কট্টরবাদী। রাজ-শুভশ্রীর পাশাপাশি ইউভানকে নিয়েও বাজে মন্তব্য করেন অনেক। এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ চক্রবর্তী।

রাজ বলেন, ‘আমি এটা দেখে অবাক হয়ে যাচ্ছি আজকাল মানুষের চিন্তাভাবনা, সংস্কৃতি কতটা নিচে নেমে গিয়েছে। ওরা ইউভানকেও ছাড়ছে না। একজন বাঙালি হিসেবে আমি সর্ব ধর্মে বিশ্বাসী, আর এই ধরনের ঘৃণাকে কখনোই প্রশ্রয় দেব না। আমি সমস্ত ধর্মীয় স্থানে ঘুরতে যেতে ভালোবাসি। এটা নিয়ে কে কী ভাবল আমার কিছু যায় আসে না। আর এই ধরনের মিম যারা বানাচ্ছেন তারা মানসিকভাবে অসুস্থ। নয়তো একটা ছোট বাচ্চাকে টেনে আনত না।’

রাজ-শুভশ্রীর একমাত্র ছেলে ইউভান। ২০২০-র সেপ্টেম্বরে জন্ম। প্রথম থেকেই তারকা তকমা পেয়ে গেছে খুদে ইউভান। জন্মের পর থেকেই মা-বাবার মতোই জনপ্রিয়তা তার। নিজের দুষ্টুমিষ্টি কাণ্ড দিয়ে সবার মনে জায়গা করে নিতেও ভোলে না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *