আরাধ্যা’র ফটোশুটে একঝাক মডেল

বাঙালি উৎসবপ্রিয়। যে কোনো উৎসবে পোশাকে তারা বৈচিত্র্য চায়। কিছু দিন পরেই পহেলা বৈশাখ এবং এর পরেই ঈদ। আসন্ন দুটি উৎসব উপলক্ষে নাটক, মিউজিক ভিডিও এবং ফ্যাশন হাউসগুলোর ফটোশুটে অংশ নিচ্ছেন তারকারা। সম্প্রতি তারই ধারাবাহিকতায় দেশের একঝাক জনপ্রিয় মডেল ‘আরাধ্যা’ ফ্যাশন হাউসের ফটোশুটে অংশ নেন।

গৌতম সাহার কোরিওগ্রাফিতে এই ফটোশুটে অংশ নেন লিনডা, তৃণ, নিহাফ, জেরিন তাসনিম অন্তরা, ইমরান খান, শিমুলসহ অনেকে। রাজধানীর উত্তরায় এর শুট করা হয়। ক্যামেরায় ছিলেন মেহেরাব।

মডেল তৃণ বলেন, ‘নিয়মিত মডেলিং করছি। এখন কাজের ব্যস্ততা একটু বেশি। কারণ সামনে পহেলা বৈশাখ ও ঈদ। যে কোনো উৎসবে নতুন ড্রেস পরিধান করেন মানুষ। এই উৎসবকে সামনে রেখে আরাধ্যা ফ্যাশন হাউজে বেশকিছু নতুন পোশাকের শুট করেছি।’

কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, ‘ঈদকে সামনে রেখে ফটোশুটের ব্যস্ততা বেড়েছে। ঈদের নতুন ডিজাইনের পোশাকের জন্য ফটোশুট করছে ফ্যাশন হাউজগুলো। নতুন কনসেপ্ট নিয়ে দেশের জনপ্রিয় মডেল ও তারকাদের নিয়ে শুট করছি। ‘আরাধ্যা’ ফ্যাশন হাউজের শুট বেশ ভালো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *