Home বিনোদন আবারো বিয়ে করলেন ভিকি-ক্যাটরিনা!

আবারো বিয়ে করলেন ভিকি-ক্যাটরিনা!

0
111

সবাইকে চমকে দিয়ে গত ৯ ডিসেম্বর পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। রাজস্থানের রাজকীয় আয়োজনে চার হাত এক হয় তাদের। এই খবর কারোরই অজানা নয়।

কিন্তু হুট করে আরেকটি খবর ভিকি-ক্যাটের ভক্তদের চমকে দিয়েছে। তাদের নাকি সেসময় আইনত বিয়ে হয়নি!

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করছে, দাম্পত্য জীবনের তিন মাস পার হওয়ার পর ক্যাটরিনা এবং ভিকি গত সপ্তাহেই আইনগতভাবে বিয়ে করেছেন!

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ১৯৫৪ সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে ১৯ মার্চ আদালতে গিয়ে আইনি বিয়ে করেছেন ক্যাটরিনা এবং ভিকি। রীতিনীতি মেনে বিয়ে করেছিলেন, কিন্তু দম্পতি তাদের বিয়ের নিবন্ধন করেননি আগে। আইনি বিয়ের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবার নিয়ে দিনটি তারা উদযাপনও করেছেন।

তবে এই নিয়ে ক্যাটরিনা ও ভিকির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এর আগে খবর ছিল রাজস্থানে বিয়ে করতে যাওয়ার আগে ভিকির বাড়িতেই ক্যাটরিনা যেদিন নিজের পরিবারকে নিয়ে হাজির হয়েছিলেন সেদিনই ছিল রেজিস্ট্রি। কারণ সেদিন শ্যাম কৌশলের তরফে পাপারাৎজিদের জন্য স্পেশ্যাল খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। বাড়ির বাইরে রাখা হয়েছিল খাবারের প্যাকেট।

আপাতত প্রেমের রঙে সকলকে রাঙিয়েছেন ভিকি আর ক্যাটরিনা। একসাথে পালন করেন তাঁরা সমস্ত অনুষ্ঠান। দোলেও ভিকির পরিবারের সাথে রং খেলেছিল ক্যাটরিনা। লোহরি পালন করেছিলেন বিদেশি বহুরানি। নিউ ইয়ারে একসাথে গিয়েছিল লন্ডন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here