Home আলোচিত এফডিসিতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন কাঞ্চন-নিপুণ-রিয়াজরা

এফডিসিতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন কাঞ্চন-নিপুণ-রিয়াজরা

0
113

এফডিসিতে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। সকাল ৯টা থেকে শুরু হয়েছে আয়োজন, চলবে রাত পর্যন্ত।

সকাল ৯টায় এফডিসির মসজিদে কোরআন খতমের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী আয়োজনের কর্মসূচি।

বেলা ১১টায় এফডিসির ভেতরে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, অভিনেতা রিয়াজ, নিপুণ, সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক অভিনেতা আলমগীরসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

জোহর নামাজের পর দোয়া মাহফিল হওয়ার মাধ্যমে শেষ হয় সকালের আয়োজন। বিকেলের আয়োজন শুরু হবে ৪টা ৩০ মিনিট থেকে, কেক কাটা ও আলোচনার মাধ্যমে।

আয়োজনের মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর দুর্লভ সব ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here