Home দেশের খবর খুলনা মোংলায় আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

মোংলায় আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

0
75

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ মোংলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা এবং জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১টায় পৌর আ’লীগের কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেনসহ আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনাসভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্বের কারণেই আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি একটি স্বাধীন দেশ। আর এখন সেই দেশের হাল ধরেছেন জাতির পিতার সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনা। তাই জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনে আরো এগিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here