মো.রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” শ্রোগানে আজ ১৫ মার্চ টাঙ্গাইলের ঘাটাইলে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে।
১৯৯৫ সালে বিএনপি সরকারের সময় সার কিনতে গিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত কৃষক শহীদ আতিকের কবরে মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে পুষ্পস্তবক অর্পন ও দোয়া করা হয় কৃষকলীগের পক্ষ হতে। পরে উপজেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপত্বিত করেন,উপজেলা কৃষকলীগর আহবায়ক কেএম শফিকুল ইসলাম চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী সিদ্দিকী, সাংগাঠনিক সম্পাদক সেতারুজ্জামান রিপন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক এসএম শোয়েব রানা, দেওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো;রুহুল আমীন আকন্দ হেপলু, উপজেলা কৃষক লীগের সদস্য রুহুল আমীন খানসহ জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন, উপজেলা কৃষক লীগের সদেস্য সচিব আবু বক্কক সিদ্দিকী।
সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতার সময় ১৯৯৫ সালের ১৫ মার্চ সার কিনতে গেলে সারাদেশে নির্মমভাবে ১৮ জন কৃষককে হত্যা করা হয়। আর বর্তমান সরকার দেশের কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি পণ্যের উপর নানাভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছে, যার ফলে দেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।





