Home বিনোদন জামিন পেলেন মডেল পিয়াসা

জামিন পেলেন মডেল পিয়াসা

0
125

রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া হ’ত্যা মামলায় অন্যতম আসামি মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মাদকের দুইটি মামলায় ইতোপূর্বে জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ।

আজ মঙ্গলবার রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে পিয়াসার পক্ষে ছিলেন শাহ মঞ্জুরুল হক ও নোমান হোসাইন তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে গত বছর পিয়াসাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আইনজীবী নোমান হোসাইন তালুকদার বলেন, মুনিয়া হ’ত্যা মামলায় জামিনের এই আদেশের মাধ্যমে পিয়াসার মুক্তিতে আর কোনো বাধা রইল না। তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে, সেটিতেও তিনি জামিনে রয়েছেন।

এদিকে আদেশের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী জানিয়েছেন, আদালতের আদেশ অনুযায়ী মামলার বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত মডেল পিয়াসা জামিনে থাকবেন।

গত বছরের ১ আগস্ট রাতে রাজধানীর বারিধারার বাসা থেকে মডেল পিয়াসাকে আটক করে পুলিশ। পরে একই বছরের ২৭ সেপ্টেম্বর আদালতে তার বিরুদ্ধে ওই তিন মামলায় চার্জশিট দাখিল করে সিআইডি। ভাটারা ও খিলক্ষেত থানায় মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে জামিন দেন মহানগর দায়রা জজ আদালত।

গুলশান থানায় ৬ সেপ্টেম্বর মুনিয়াকে ধ র্ষ ণের পর হ’ত্যার ঘটনায় মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে মামলা করেন। ওই মামলার সাত নম্বর আসামি হচ্ছেন মডেল পিয়াসা। আজ হাইকোর্ট তাকে জামিন দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here