Home আলোচিত ভাবীর দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি কারাগারে

ভাবীর দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি কারাগারে

0
146

ব্রাহ্মণবাড়িয়া: ভাবির দায়ের করা নারী নির্যাতন মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. আলমগীর কবির তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হেসেন শোভন জানান, পারিবারিক একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন মাহবুব। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত ও স্থানীয় সূত্র জানায়, মাহবুরের বড় ভাই জাকির হোসেন সৌদি আরব প্রবাসী। জাকির সৌদিতে চলে গেলেই তার স্ত্রী রেহেনার ওপর নির্যাতন চলতো। রেহেনা আক্তারকে শ্বশুর বাড়ির কোনো ঘরে থাকতে দেন না বলে তিনি বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা এনে একটি ঘর নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন।

এক পর্যায়ে মাহবুব ও তার প্রবাসী ছোট ভাই মোস্তফা ভবনটি দখল করে নেন। ২০২০ সালের ১ আগস্ট রেহেনা ও তার পাঁচ বছরের ছেলেকে মারধর করা হয়। এসব ঘটনায় ৪ আগস্ট রেহেনা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

৬ নভেম্বর পুলিশ মাহবুবকে উপজেলার ভিটিদাউদপুরের গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করলে আদালতে নির্দেশে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে ছাড়া পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here