হরতালে সমর্থন দিলো বিএনপি

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারা দেশে আধা বেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ হরতালে বিএনপির সমর্থন থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

শনিবার (১২ মার্চ) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বনানী এলাকায় লিফলেট বিতরণকালে তিনি এ কথা জানান।

আমান উল্লাহ আমান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম মোর্চা হরতালের ডাক দিয়েছে। তারা অবশ্যই ভালো কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচিতে অবশ্যই আমাদের সহায়তা এবং সমর্থন থাকবে।

এ ছাড়া একই দিনে আধা বেলা হরতাল ডেকেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *