শুটিং শেষ, ‘মা’ হয়ে আসছেন পরীমণি

বুধবার (৯ মার্চ) অভিনেতা শরিফুল রাজ ও পরীমণি বউভাত অনুষ্ঠান শেষ হয়েছে সঙ্গে ছিল ‘গুণিন’ সিনেমার প্রিমিয়ার শো। এ অনুষ্ঠানে ‘গুণিন’ পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, পরীমনি, রাজ’সহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ করেই রাতে রওনা দেন গাজীপুরে। অংশ নেন ‘মা’ ছবির শুটিংয়ে।

এর আগে ২৯ অক্টোবর পরীমণিকে ছাড়াই মা সিনেমার শুটিং শুরু হয় গাজীপুরে। চলে ৫ ডিসেম্বর পর্যন্ত। পরীমণির অংশ ছাড়াই ওই লটে ছবির সব কাজ শেষ হয়। প্রথম লটের শুটিংয়ে পরীমনি না থাকলেও অংশ নিয়েছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু , লাবণ্য, শাহাদাত হোসেন।

পরে জানুয়ারিতে পরীমণির অংশের টানা শুটিং করার কথা থাকলেও শুটিং লোকেশনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন পরী। তাই শুটিং করা আর সম্ভব হয়নি। শেষ লটে গত ৩ মার্চ শুটিং শুরু করেন পরী। টানা ১০ দিন শুটিং করার পর গতকাল শুক্রবার বিকালে শেষ হয় পরীর শুটিং।

গাজীপুরের শুটিং লোকেশন থেকে পরিচালক অরণ্য আনোয়ার জানান, পরীর অংশের শুটিং পুরোপুরি শেষের মাধ্যমে আজ মা ছবির শুটিং শেষ করলাম। আমরা এখন সব গুছিয়ে ঢাকায় ফিরব। তবে একদিনের কিছু কাজ বাকি রয়েছে। যা ঢাকাতেই শেষ করা হবে।

পরীমণিকে নিয়ে প্রথম ছবি নির্মাণের অভিজ্ঞতা জানিয়ে পরিচালক বলেন, ‘আমার প্রথম সিনেমা এটি। তাই একটু টেনশন কাজ করছিলো নিজের ভেতর। এই ছবির অন্য শিল্পীরা তো পরীক্ষিত। তাদের অনেকেই অভিনয়ের বস। তারা ভালো দেবেন এটা স্বাভাবিক। কিন্তু তাদের পাশাপাশি পরী যে অভিনয় করেছেন তা আমার প্রত্যাশার বাইরে।’

ছবিটি মুক্তি কবে পাবে জানতে চাইলে অরণ্য আনোয়ার বলেন, ‘যেহেতু মা নিয়ে এর গল্প। তাই আগামী মা দিবসেই ছবিটি মুক্তি দেবো আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *