Home আলোচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিতে চান না সাইমন

সাধারণ সম্পাদকের দায়িত্ব নিতে চান না সাইমন

0
106

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যে আইনি লড়াই চলছে। সেটির সুরাহা হতে এখনো সময় লাগবে। সেই পর্যন্ত সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিককে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার কথা বলছেন অনেকেই। এর মধ্যে আছেন স্বয়ং ইলিয়াস কাঞ্চন।

তবে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিতে চান না বলে আজ মঙ্গলবার (০৮ মার্চ) গণমাধ্যমকে সাফ জানিয়েছেন সাইমন।

তিনি বলেন, ‘আমি সহ-সাধারণ সম্পাদক হয়েই থাকতে চাই। কাঞ্চন ভাই সিনিয়র অভিনেতা। আমাকে অত্যন্ত ভালোবাসেন, আদর করেন। হয়তো তিনি তাঁর সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য আমাকে দায়িত্বটি নিতে বলেছেন। তবে আমি কাঞ্চন ভাইকে বিনয়ের সঙ্গে বলেছি, এই মুহূর্তে এত বড় দায়িত্ব কাঁধে নিতে চাই না। তা ছাড়া আদালতের রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল। আশা করছি, নিপুণ আপারই জয় হবে। তিনিই চেয়ারটিতে বসবেন।’

চলচ্চিত্র শিল্পী সমিতির ২৮ জানুয়ারির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাইমন সাদিক।

২০১২ সালে ‘জ্বি হুজুর’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেকের পর ২০১৭ সালে ‘জান্নাত’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সাইমন।

এর আগে নিপুণ ও জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেওযার পর আদালতের রায়ে কারও পদই টেকেনি।

সাধারণ সম্পাদকের আশায় প্রায় মাসখানের ধরে শিল্পী সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে; এর মধ্যে নায়ক সাইমনকে সাধারণ সম্পাদক করে কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সভাপতি ইলিয়াস কাঞ্চন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here