Home আলোচিত সত্যিই তুমি শক্তিশালী নারী: পরীমণিকে রাজ

সত্যিই তুমি শক্তিশালী নারী: পরীমণিকে রাজ

0
203

আন্তর্জাতিক নারী দিবসে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে একজন ‘শক্তিশালী’ নারী আখ্যা দিয়ে শুভেচ্ছায় ভাসালেন তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ।

মঙ্গলবার (০৮ মার্চ) দুপুরে ফেসবুকে পরীমনির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন রাজ।

প্রেমময় সেই ছবির ক্যাপশনে রাজ লেখেন, ‘তুমি সাহসিকতা এবং সহনশীলতার সঙ্গে কষ্টের মুখোমুখি হয়েছিলে, যা হাসি দিয়ে মোকাবিলা করেছ। তোমার দুশ্চিন্তা তুমি হৃদয়ে লুকিয়ে রেখেছ। সত্যিই তুমি একজন শক্তিশালী নারী। যদি নারী না থাকত তবে জীবন এত সুন্দর এবং আশীর্বাদপূর্ণ হত না। যে নারী আমার জীবনকে এত সুন্দর করে তুলেছে এমন একজন নারীকে জানাই নারী দিবসের শুভেচ্ছা।’

প্রসঙ্গত, বিয়ে করে ঘর বাঁধার পর পরীমণি এখন অন্তঃসত্ত্বা। ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই রাজের সঙ্গে তার প্রথম দেখা হয়। সেই দেখার মাত্র সাতদিনের মাথায় গোপনে বিয়ে করেন তারা। তারিখটা ছিল ২০২১ সালের ১৭ অক্টোবর।

এরপর গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর মাধ্যমে সম্পর্ক ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন রাজ-পরী। ২২ জানুয়ারি তারা ঘরোয়া আয়োজনে ফের বিয়ে করেন।

এদিকে আগামী ১১ মার্চ মুক্তি পাচ্ছে রাজ-পরীকে এক করা সিনেমা ‘গুণিন’। যেটি নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here