Home প্রধান খবর আজ থেকে ট্রেনে দাঁড়িয়ে যাওয়া যাবে

আজ থেকে ট্রেনে দাঁড়িয়ে যাওয়া যাবে

0
132

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে এতদিন ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ ছিল, আজ থেকে তা পুনরায় শুরু হয়েছে। এখন থেকে ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত করা যাবে।

গতকাল সোমবার (৭ মার্চ) এক অফিস আদেশে এই তথ্য জানিয়েছেন রেলওয়ের পরিচালক ট্রাফিক (কমার্শিয়াল) মো. নাহিদ হাসান খাঁন।

আদেশে বলা হয়, ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, দেশে ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সময়ে করোনা সংক্রমণ কমেছে ৫১ দশমিক ২ শতাংশ। সেইসঙ্গে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here