Home জলবায়ু ও পরিবেশ তাপমাত্রা বাড়বে: আবহাওয়া অফিস

তাপমাত্রা বাড়বে: আবহাওয়া অফিস

0
141

আগামী কয়েকদিন পর্যায়ক্রমে দেশের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৮ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর তাপমাত্রা বেড়েছে ১.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা সোমবার ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এক দিনের ব্যবধানে বেড়ে হয়েছে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় ঝড় বা বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here