Home দেশের খবর ঢাকা নাগরপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত

নাগরপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত

0
191

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধের চেতনা,
স্মৃতিচারণ, বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (মার্চ ২) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মার্চ মাসে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস, নির্বাচন অফিসার আরশেদ আলী, সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ হোসেন, আব্দুল মজিদ, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম, মৎস কর্মকর্তা মাসুম বিল্লাহ,
নাগরপুর থানা অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, মুকাদ্দেস আলী, গোলাম সরোয়ার ছানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here