নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে জাতীয় ভোটার দিবস ২০২২ পালিত হয়েছে। “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালি উপজেলা চত্বর থেকে আরম্ভ হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা আরশেদ আলী, সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম,মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুকাদ্দেস আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা প্রমুখ।





