বাসাইল প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে মাসব্যাপি বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে “মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীরত্ব গাঁথা এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২মার্চ) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিন।
মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর এ প্রস্তুতি ও আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন, বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা প্রকৌশলী আব্দুল জলিল, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, কাউলজানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউল গণি হাবিব।
সভায় অগ্নিঝড়া মার্চ মাস জুড়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সকল অনুষ্ঠানমালা শতস্ফুর্ত অংশ গ্রহণে যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষে বিভিন্ন গুরুত্ব পুর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
