মাতৃত্বের নতুন ট্রেন্ড বেবি বাম্পের ছবি প্রকাশ করা। বিশেষ করে তারকারা যখন অন্তঃসত্ত্বা হন, তখন পেট উন্মুক্ত করে কিংবা পেটের উপর হাত রেখে ছবি তোলেন। সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
এবার এই ট্রেন্ডে সামিল হলেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। অন্তঃসত্ত্বা এই নায়িকা তার ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গেল, পেটে হাত রেখে হাস্যোজ্বল মুখে দাঁড়িয়ে আছেন পরী। পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ।
ছবিটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘শব্দেরা মিলায়ে যায়’। বোঝাই যাচ্ছে, মাতৃত্বের আনন্দে ভাষা হারিয়ে ফেলেছেন নায়িকা। মুখের স্নিগ্ধ হাসিটাই যেন সব বলে দিচ্ছে।
শনিবার রাতে শরিফুল রাজ গণমাধ্যমকে জানান, হবু মায়ের পাশে থাকতে আপাতত কোনো শুটিং রাখেননি তিনি; পরীমনি যত্ন নিয়ে সময় কাটছে তার। অবসরে ঢাকার আশে-পাশে ঘুরে আসছেন তারা।
সবার কাছে দোয়া চেয়েছেন রাজ।
১০ জানুয়ারি সন্তানসম্ভবা হওয়ার খবর দিয়েছিলেন পরীমনি; সঙ্গে নিজেদের বিয়ের কথাও প্রকাশ্যে এনেছিলেন পরীমনি ও রাজ।
‘গুনিন’ চলচ্চিত্রের শুটিংয়ে প্রেমের সম্পর্ক তৈরির পর গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এ জুটি; পরে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে পরীমনি গায়ে হলুদের আয়োজজন করা হয়।
পরে ২২ জানুয়ারি বনানীর বাসায় জমকালো আয়োজনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন পরীমনি ও রাজ।
